শিবালয়ে কঙ্কাল চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় প্রতিষ্ঠিত জান্নাতুল বাকী কবরস্থান থেকে একরাতে ১৮ মরদেহের কঙ্কাল চুরি হয়েছে।শনিবার (২ মার্চ)

2024-03-03T20:05:17+00:00
2024-03-03T20:05:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে কঙ্কাল চুরি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৮:০৫ পিএম   (ভিজিট : ৩১৭)
X

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় প্রতিষ্ঠিত জান্নাতুল বাকী কবরস্থান থেকে একরাতে ১৮ মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। শনিবার (২ মার্চ) গভীর রাতে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

রোববার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার। 

জানা গেছে, রোববার ফজর নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে কবর খোড়া দেখতে পায় মুসল্লিরা। বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় পুলিশ। 

বরংগাইল গ্রামের  আবুল কালাম জানান, শনিবার দিবাগত রাতে যেকোনো সময়ে জান্নাতুল বাকি কবরস্থান থেকে কে বা কারা ১৮ টি কবরের মরদেহের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। 

ওসি আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল চুরির সত্যতা পেয়েছে। অতীতেও এই এলাকায় কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy