চাঁদা না পেয়ে আমিন মোহাম্মদ সিটিতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের আবাসন প্রকল্প ‘আমিন মোহাম্মদ সিটি’র কর্মকর্তাদের কাছ থেকে অর্ধকোটি টাকা চাঁদা

2024-03-03T21:04:01+00:00
2024-03-03T21:04:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদা না পেয়ে আমিন মোহাম্মদ সিটিতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৯:০৪ পিএম   (ভিজিট : ২৭১)
X

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের আবাসন প্রকল্প ‘আমিন মোহাম্মদ সিটি’র কর্মকর্তাদের কাছ থেকে অর্ধকোটি টাকা চাঁদা দাবি করে আসছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানের স্থানীয় সন্ত্রাসী চক্র। কিন্তু সেই চাঁদা না পেয়ে এবার আমিন মোহাম্মদ সিটিতে সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ ওঠেছে, সন্ত্রাসী ফিরোজ, আবু রায়হান ও কায়সারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমিন মোহাম্মদ গ্রুপের ওই প্রকল্পে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সন্ত্রাসী হামলায় সিরাজদিখানের আল মুসলিম গ্রুপের মালিক বিএনপি নেতা আব্দুল্লাহর মদদ ছিল বলে জানা গেছে। তবে এসব অভিযোগ সম্পর্কে কথা বলতে নানাভাবে চেষ্টা করেও আব্দুল্লাহ বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল মুসলিম গ্রুপের মালিক আব্দুল্লাহ স্থানীয় বেশকিছু সন্ত্রাসীকে নিজের দলে ভিড়িয়ে বেশকিছু ধরে সিরাজদিখান এলাকায় দখল, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। নিজের প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের লক্ষ্যে ওই সন্ত্রাসীদের দিয়ে আমিন মোহাম্মদ সিটিতে বিভিন্ন সময়ে সন্ত্রাসীমূলক অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। এরমাঝে আমিন মোহাম্মদ সিটির দায়িত্বশীলদের কাছে ৫০ লাখ টাকাও চাঁদা দাবি করে ওই সন্ত্রাসীরা। এক পর্যায়ে চাঁদা না পেয়ে গত শনিবার সকালে দেশীয় অস্ত্রসহ আকস্মিকভাবে আমিন মোহাম্মদ সিটিতে হামলা চালিয়ে ভাংচুর ও সাইট অফিসে থাকা নানা সরঞ্জাম ও বড় অংকের নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আমিন মোহাম্মদ সিটির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের অভিযোগ করে বলেন, ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ফিরোজ, আবু রায়হান ও কায়সারসহ অর্ধশতাধিক সন্ত্রাসী আমিন মোহাম্মদ সিটিতে হামলা চালায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা ড্রেজার পাইপ কেটে ফেলা, সাইট অফিসের দুটি ল্যাপটপ, একটি বড় পর্দার স্যামসাং এলইডি টিভি ও চেয়ার-টেবিল ভাংচুর করে। পাশাপাশি সেই অফিসের আনুষাঙ্গিক কাজের জন্য রাখা নগদ ১০ লাখ টাকাও লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy