দশমিনায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

দশমিনা( পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় মো.রাসেল খান (২৪) নামে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাসেল খান উপজেলার ৫

2024-03-04T12:11:24+00:00
2024-03-04T12:14:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় ইয়াবাসহ মাদক কারবারী আটক
দশমিনা( পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১২:১১ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৪ ১২:১৪ পিএম  (ভিজিট : ১৮৫)
X

দশমিনায় মো.রাসেল খান (২৪) নামে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার  করেছে পুলিশ। রাসেল খান উপজেলার ৫ নং বহরমপুর  ইউনিয়নে  বগুড়া গ্রামের জাকির খানের ছেলে। 

জানা যায়, রবিবার (৩ মার্চ)  সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে  দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক  আবীর গোলদার, উপ- সহকারী পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন, কনস্টেবল মো.কামরুল ইসলাম জুয়েল,মো.মেহেদীসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বহরমপুর ইউনিয়নে বগুড়া বাজারে ৫০ পিচ ইয়াবা বিক্রয়কালে রাসেলকে গ্রেফতার করা হয়। 
 
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো.নুরুল ইসলাম মজুমদার জানান,রবিবার সন্ধ্যায় ৫০ পিচ ইয়াবাসহ রাসেল খান নামে একজনকে আটক করা হয়েছে । মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy