পি কে হালদারের বান্ধবী অনিন্দিতার জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার

2024-03-04T12:46:50+00:00
2024-03-04T12:46:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পি কে হালদারের বান্ধবী অনিন্দিতার জামিন বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৯৩)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

সোমবার (০৪ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। তবে অনিন্দিতা মৃধার বাবা সুকুমার মৃধাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে।

আইনজীবীরা জানান, সুকুমার মৃধার জামিন বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি মে মাসে দিন ঠিক করেছেন।
 
এর আগে ১৯ ফেব্রুয়ারি পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধার জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারিক (নিম্ন) আদালতের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আপিল আবেদন শুনানির জন্য মঞ্জুর করেন। বিচারিক আদালতে দেয়া অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
 
ওইদিন আদালতে আসামিদের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান।
 
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে দুদকের করা মামলায় পি কে হালদারসহ ১৪ সহযোগীর সাজা হয়। এ মামলায় পি কে হালদারকে মোট ২২ বছর এবং অনিন্দিতা মৃধা ও সুকুমার মৃধাসহ বাকি আসামিদের ৭ বছর করে সাজা দিয়েছিলেন আদালত। পরে গত ১১ ফেব্রুয়ারি জামিন চেয়ে আবেদন করেন অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধা।
 






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy