মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা

2024-03-04T14:15:35+00:00
2024-03-04T14:15:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ২:১৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)  অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের  ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। 

ডিবি পু্লিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৩ মার্চ) জেলার রাজনগর থানার মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী  রাস্তায়  এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও  সাগর সর্দার (২০) নামে  দুইজনকে গ্রেফতার করা হয়। 

অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের  ৩৮০ বস্তায় মোট ১৯ হাজার কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির  বাজার মূল্য  ১৪০ টাকা ধরলে যার সর্বমোট মূল্য প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা বলে ডিবি পুলিশ জানিয়েছে।

চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এসব চিনি এনেছে বলে জানিয়েছে। 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, 'চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন  এবং পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে'।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy