আখাউড়ায় মর্টার শেল উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে সোমবার(৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে একটি মর্টার শেল উদ্ধার করেছে।মর্টার শেলটি

2024-03-04T16:11:30+00:00
2024-03-04T16:11:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় মর্টার শেল উদ্ধার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪:১১ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে সোমবার(৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে একটি মর্টার শেল উদ্ধার করেছে।

মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই জায়গার পাশ থেকে মর্টার শেল উদ্ধার হয়।

স্থানীয় সূত্র জানায়, চাঁনপুর গ্রামের পশ্চিম পাড়া আবুল হাসিমের বাড়ির আঙ্গিনায় লিচু গাছের গুড়ায় মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। মর্টার শেলটি দেখতে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম মর্টার শেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সে সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসে খবর দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy