মুখের ব্যায়ামে বদলে ফেলুন চেহারার ধরন

লাইফস্টাইল ডেস্ক |

লাইফস্টাইল

বেশিরভাগ নারীই নিখুঁত চোয়াল পেতে চান। খুব কম নারীই আছেন যারা নিঁখুত চোয়ালের অধিকারিণী।মেকআপের সাহায্যে অনেকেই মুখ সরু

2024-03-04T17:37:27+00:00
2024-03-04T17:37:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মুখের ব্যায়ামে বদলে ফেলুন চেহারার ধরন
লাইফস্টাইল ডেস্ক |
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৯৪)
X

বেশিরভাগ নারীই নিখুঁত চোয়াল পেতে চান। খুব কম নারীই আছেন যারা নিঁখুত চোয়ালের অধিকারিণী। মেকআপের সাহায্যে অনেকেই মুখ সরু ও ভারী করে নিতে পারেন। 

নিয়মিত মুখের ব্যায়াম করলে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা যায় ও ত্বকে বলিরেখা পড়ে না সহজে। আসুন তাহলে নিঁখুত চোয়ালের জন্য শুরু করি মুখের সহজ ব্যায়াম- 

প্রথমে আয়নার সামনে দাঁড়ান। মুখ দিয়ে শ্বাস নিয়ে গাল ফুলিয়ে নিন। এবার এক গাল থেকে বায়ু অন্য গালের দিকে ঠেলে দিন। এভাবে যত ক্ষণ দম ধরে রাখতে পারবেন ততক্ষণ চালিয়ে যান। তার পর ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।

বেলুন ছাড়াই মুখ দিয়ে বেলুন ফোলানোর মতো ভঙ্গি করুন। এটা ২০ বার করে করুন। ঘাড় পেছনের দিকে হেলিয়ে হাতের তালু দিয়ে গলার ত্বকে মালিশ করুন, ওপর থেকে নিচের দিকে। আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

কপালে ভাঁজ না ফেলে যথাসম্ভব চোখ বড় করে তাকানোর চেষ্টা করুন। এতে কপালের ত্বক টানটান ও মোলায়েম হবে। ১০ বার করে দিনে দুই বার এই ব্যায়াম করতে হবে।

হাতের তালু দিয়ে মুখের ওপর চাপ দিন। কোরিয়ানরা ত্বক উজ্জ্বল দেখানোর জন্য ‘ফেশিয়াল ট্যাপিং’ পদ্ধতি নিয়ম করে মেনে চলেন।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy