লোহাগড়ায় রেল প্রজেক্টের চোরাই মালামালসহ আটক ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকা থেকে রেল লাইন প্রজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ

2024-03-04T17:57:53+00:00
2024-03-04T17:57:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় রেল প্রজেক্টের চোরাই মালামালসহ আটক ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৩১)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকা থেকে রেল লাইন প্রজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে একজন কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আটককৃত উজ্জল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের বাবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাক (যশোর-১১-৩১৮৪) বোঝাই করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল ও বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক  করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এসব জিনিস পত্র অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ রিপোর্ট লেখা পষর্ন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy