এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ড : চলছে ডাম্পিং

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাত শেষে সকাল হলেও এখনো পুরোপুরি নেভেনি চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড

2024-03-05T10:57:13+00:00
2024-03-05T12:31:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ড : চলছে ডাম্পিং
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১০:৫৭ এএম  আপডেট: ০৫.০৩.২০২৪ ১২:৩১ পিএম  (ভিজিট : ১৭৮)
X

বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাত শেষে সকাল হলেও এখনো পুরোপুরি নেভেনি চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার মিলসের গুদামে লাগা আগুন৷ সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম বাংলাদেশ বুলেটিনকে জানায়, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

তবে ইতিমধ্যে ড্যাম্পিং এর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস৷ নতুন কোন ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত না হলেও দায়িত্বরত ফায়ার ফাইটিং টিমের শিফটিং করে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ চালিয়ে যাচ্ছে৷ 

সোমবার (৪ মার্চ) বিকেলে ৪টায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের এস আলম গ্রুপের সুগার মিলের গুদামে এ ঘটনা ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে গত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ সদস্য, নৌবাহিনীর ১২ সদস্যের ২টি টিম, বিমানবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সহযোগিতা করছেন বলে বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত ৷ 

এদিকে এস আলম সুগার মিলে আগুন লাগার ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

ইতিমধ্যে আগুন লাগা গুদামে মজুদ করা ১ লক্ষাধিক টন চিনির কাঁচামাল নষ্ট হয়েছে বলে দাবি করছে এস আলম সুগার মিল কর্তৃপক্ষ৷ এর পাশেই আরেকটি গুদামে পরিশোধিত চিনি মজুদ করা আছে৷ সেই মালামালের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এই মুহূর্তে জানতে পারেনি মিলটির কর্তৃপক্ষ৷ তবে আগুন লাগা বিশাল আকৃতির গুদামটি ভেঙ্গে পড়ায় এই কারখানা পুনরায় উৎপাদনে ফেরাটা বিলম্বিত হবে বলে ধারনা করা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy