বিভিন্ন দেশের আর্মি অফিসারদের ২৭ সদস্যের টিম

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

বিভিন্ন দেশের আর্মি অফিসারদের ২৭ সদস্যের একটি টিম সোমবার শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।ন্যাশনাল ডিফেন্স

2024-03-05T12:03:14+00:00
2024-03-05T12:03:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন
বিভিন্ন দেশের আর্মি অফিসারদের ২৭ সদস্যের টিম
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১২:০৩ পিএম   (ভিজিট : ১৭৪)
X

বিভিন্ন দেশের আর্মি অফিসারদের ২৭ সদস্যের একটি টিম সোমবার শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান এর নেতৃত্বে বিভিন্ন দেশের আর্মি অফিসারদের ২৭ জন সদস্য এই পরিদর্শনে আসেন।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ( বিটিআরআই)  পরিচালক ড. মোঃ ইসমাইল হোসেন বিটিআরআই কনফারেন্স রুমে তাদেরকে 'বাংলাদেশের চা শিল্প ও গবেষণা' সম্পর্কিত বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

এ সময় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, চা গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ, কৃষিতত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমদ ও কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. আবু তালেব।

ব্রিফিং শেষে আর্মি অফিসারগন চা গবেষণা ইনস্টিউটের চা আস্বাদনী কক্ষে  টি টেস্টিং সেমিনারে অংশগ্রহণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy