রায়পুরে ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র মতবিনিময়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

একটি পরিকল্পিত শহর,বাজারে সহনশীল দ্রব্যমূল্য ও রায়পুর পৌর শহরের যানজট নিরশনের লক্ষ্যে রায়পুর বাজারের সর্বস্তরের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে

2024-03-05T17:15:17+00:00
2024-03-05T17:15:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র মতবিনিময়
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X

একটি পরিকল্পিত শহর,বাজারে সহনশীল দ্রব্যমূল্য ও রায়পুর পৌর শহরের যানজট নিরশনের লক্ষ্যে রায়পুর বাজারের সর্বস্তরের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

মঙ্গলবার (৫মার্চ) দুপুরে রায়পুর পৌরসভা কার্য্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও আংশিক সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.নুর উদ্দিন চৌধূরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ্য মামুনুর রশীদ,উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন,সহকারি পুলিশ সুপার (রায়পুর,রামগঞ্জ সার্কেল) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),রায়পুর থানা অফিসার ইনচার্য ইয়াছিন ফারুক মজুমদার,রফিকুল হায়দার বাবুল পাঠানসহ আরও অন্যান্যরা।

অনুষ্ঠানে মেয়র রুবেল ভাট ও সংসদ সদস্য নুর উদ্দিন চৌধূরী নয়ন আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ভোক্তা চাহিদা পূরণের উদ্দেশ্যে ব্যাবসায়ী নেতৃতৃন্দের নিকট আহ্বান জানান। এছাড়া পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনসহ সর্বস্তরের নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানান পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy