চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা

2024-03-05T17:41:55+00:00
2024-03-05T18:23:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৫:৪১ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৪ ৬:২৩ পিএম  (ভিজিট : ১৪৮)
X

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরী পাড়ার মৃত তোহরুল ইসলাম ছেলে মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার পুখুরিয়া এলাকার মৃত মোকসেদ আলী শেখের ছেলে সেবাদুল ইসলাম (৫০)।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম, শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে সোমবার (৪ মার্চ) বিকেলে অস্ত্র ও গুলিসহ মিঠুন ও সেবাদুলকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy