১৩ বছর পর সুলতান মিয়া পেলো মাথা গোঁজার ঠাঁই

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দাফনের কাপড় নিয়া নৌকায় তেরটি বছর বসবাস। নেই মাথা গোঁজার ঠাঁই। শিরোনাম নামে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশের

2024-03-05T18:07:09+00:00
2024-03-05T18:13:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৩ বছর পর সুলতান মিয়া পেলো মাথা গোঁজার ঠাঁই
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৬:০৭ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৪ ৬:১৩ পিএম  (ভিজিট : ২৪৯)
X

দাফনের কাপড় নিয়া নৌকায় তেরটি বছর  বসবাস। নেই মাথা গোঁজার ঠাঁই। শিরোনাম নামে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে সুলতান মিয়াকে তাৎক্ষণিক ঘরের ব্যবস্থা করে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জান।

নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ছিলো যে একজন লোকও ভূমিহীন থাকবেনা। আমরা সেটাই বাস্তবায়ন করেছি। আমাদের  জানা ছিলোনা ওনি নৌকায় বসবাস করতেন। আমরা জানা মাত্রই যেটুকু সুযোগ ছিল তাতে সাথে সাথে ব্যাবস্থা নিতে পেরেছি। তার পরেও যদি আমাদের খালি ঘর নাও থাকতো আপাতত একটা ব্যাবস্থা করে ওনার জন্য প্রস্তাব পাঠিয়ে বরাদ্দ এনে ঘর করে দিতাম।

মঙ্গলবার সকাল দশটায় সময় সুটিয়াকাঠি ইউপির বালিহারি গ্রামে ডুবি বাজার সংলগ্ন এলাকায় ঘরের ব্যাবস্থা করেন। ঘর দেয়ার সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি তাপস পাল,সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,রুহুল আমীন অসীম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসারগন। অসহায় সুলতান মিয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে একটু মাথা গোজার ঠাই একটি ঘর পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে যায়।

প্রতিবন্ধী সুলতান মিয়া নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে নৌকায় বসবাস করতেন এবং ভিক্ষা করে বেড়াতো। নৌকার সামনে বড় প্লেকার্ডে লেখা তার জীবন কাহিনী, ছোট্ট খালের পাশে জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই হাঁটলে চোখে পড়বে তার মনের আকুতি দিয়ে লেখা জীবনের কাহিনী। দীর্ঘ ১৩টি বছর অপেক্ষা করেও নজর পরেনি স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের। 

একটি ঘরের আশায় ওই ইউনিয়ন পরিষদের সামনেই তার অবস্থান যাতে একটু জনপ্রতিনিধিদের সুদৃষ্টির আশায়। প্রতিবন্ধী কার্ড মিললেও গরিব অসহায় সুলতান মিয়ার কাছে প্রতিবন্ধী ভাতা বাবদ নগদ অর্থ দাবি করায় মিলছিলোনা না কোন সরকারি সুযোগ সুবিধা।তাই মৃত্যুর পরে মাটি দেয়ার জায়গা না থাকায় নৌকায় কিনে রেখে দিয়েছে দাফনের কাফন।

উল্লেখ্য নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে জন্ম সুলতান মিয়ার। ১৩বছর পূর্বে কাঠ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়লে তার পরিবার তাকে রাস্তায় ছুড়ে দেয়। সেই থেকে ১৩টি বছর ধরে নৌকায় নৌকায় বসবাস করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy