পানছড়িতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অলেন্দ্র ত্রিপুরা(৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার ৫ মার্চ) বেলা আড়াইটার

2024-03-05T20:06:22+00:00
2024-03-05T20:06:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পানছড়িতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৮২)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অলেন্দ্র ত্রিপুরা(৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৫ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যৌথ খামার এলাকার বাসিন্দা
অলেন্দ্র ত্রিপুরাকে থৈও মারমার টিলা থেকে উদ্ধার করা হয়। 

নিহতের স্ত্রী জানান, সর্বশেষ দুপুর ১২টার দিকে গোসল করার কথা বলে তার স্বামী চলে যায়। বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে খোঁজাখুঁজি করে দেখি জঙ্গলের ভেতর গাছের সঙ্গে ঝুলে আছেন আমার স্বামী।

নিহতের ছেলে মনা ত্রিপুরা জানান, আমার বাবার মানসিক সমস্যা আছে। হয়তো সে কারণে এমনটা করেছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিউল আজম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy