চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মোসা. রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেজিনা বেগম হচ্ছেন জেলার শিবগঞ্জ

2024-03-05T20:13:37+00:00
2024-03-05T20:13:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় নারী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মোসা. রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেজিনা বেগম হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়া গ্রামের মোঃ আব্দুল হকের স্ত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রোজিনা বেগম বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কানাসাটগামী ‌‌দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy