নবীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ

2024-03-05T20:24:10+00:00
2024-03-05T20:24:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৮:২৪ পিএম   (ভিজিট : ৩৯১)
X

অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

জানা যায়, পৌরসদরের তিতাস নদীর পাড়ে দখল করে নির্মিত অবৈধ ৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সড়কের পাশে ইট বালিসহ বিভিন্ন মালামাল সরানো হয়েছে এবং অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস নদীর পাড়ের বিভিন্ন অংশ অবৈধ দখলদারগণ স্থাপনা নির্মাণ করে রেখেছিল। প্রশাসন বিভিন্ন সময় চেষ্টা করেও তা ভাঙতে পারেনি। তাদেরকে অবৈধ স্থাপনা ভাঙার জন্য অনেকবার বলা হলেও তারা শুনেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীর পাড় সৌন্দর্য বর্ধনে একটি পার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ময়লা আবর্জনা সরিয়ে নেয়া হবে।ভবিষ্যতে যদি কেউ আবারও দখল করার চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy