খুলনায় সড়কে পাঁচ মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় ইজিবাইক-ট্রাক সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য গত ১০ ফেব্রুয়ারি বেলা ৩ টা ১০ মিনিটের সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে

2024-03-05T20:59:13+00:00
2024-03-05T21:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় সড়কে পাঁচ মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৮:৫৯ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৪ ৯:১২ পিএম  (ভিজিট : ১৫৮)
X

খুলনায় ইজিবাইক-ট্রাক সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য গত ১০ ফেব্রুয়ারি বেলা ৩ টা ১০ মিনিটের সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছিলো। আহত হয়েছিলো আরো ২ জন আরোহী। এ ঘটনায় ৫ মার্চ সকাল ৯ টা ৩০ মিনিটে কেএমপি খানজাহান আলী থানাধীন এলাকা থেকে মোঃ সজিব হাসান সাজু (২৪) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার খর্ণিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বেলা ৩ টা ১০ মিনিটের সময় খুলনা—সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আগরদহ গ্রামস্থ আগরদহা কালভার্ট নামক স্থানে বিপরিত দিক থেকে আসা লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত চালক কর্তৃক একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলে ইজি বাইকটি দুমরে মুচড়ে যায় ও ৫ জন আরোহী নিহত হয় এবং ২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভিকটিমের কাকাতো ভাই বিশ্বজিৎ ঢালি (৪৩) বাদী হয়ে আসামীর বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব ৬, খুলনার একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

র‌্যাব ৬, একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় হত্যা মামলার ড্রাম ট্রাকের চালক পালিয়ে কেএমপি খুলনার খানজাহান আলী থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ৫ মার্চ সকাল ৯ টা ৩০ মিনিটে কেএমপি খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং আসামী মোঃ সজিব হাসান সাজুকে গ্রেফতার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy