টঙ্গীতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে । বুধবার ভোররাতে টঙ্গী পশ্চিম থানাধীন

2024-03-06T12:49:52+00:00
2024-03-06T12:49:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১২৪)
X

গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে । বুধবার ভোররাতে টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি, ডিটেক্টিভ ব্রাঞ্চ-ডিবি ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক হাজী মনির উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতদলের সদস্যরা তিন-চারটি পিস্তল ঠেকিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে।এ সময় বাড়ির সবার চোখ-মুখ ও হাত- পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে। বাড়িতে থাকা ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় তার দুই ছেলেকে মারধর করে ডাকাতরা।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

হাজী এস এম মনির উদ্দিন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক। তিনি দৈনিক ভোরের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy