নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার শুকুন্দী

2024-03-06T16:30:25+00:00
2024-03-06T16:30:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৩৯)
X

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই  নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে  উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তাঁরা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের ওয়াহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন একজন ঠিকাদার। সেখানে কাজ করছিলেন ১০-১২ জন শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে লোহার পাইপ বসানোর সময় সেটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ভাই রুবেল ও রাকিবুল। বাড়ির লোকজন ও শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া  বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন,গভীর নলকূপ বসানোর কাজটি করছে মনির ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারের তত্ত্বাবধানেই কাজ করছিলেন ওই দুজন শ্রমিক। তাঁদের এমন মৃত্যু দুর্ভাগ্যজনক।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy