ঘাটাইলে ছেলেকে নকল সরবরাহের অপরাধে শিক্ষক কারাগারে

ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের অপরাধে ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

2024-03-06T16:57:50+00:00
2024-03-06T16:57:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ছেলেকে নকল সরবরাহের অপরাধে শিক্ষক কারাগারে
ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৪০)
X

টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের অপরাধে ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু আসলাম (৪৫) কে ২ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।

 দন্ডিত ব্যক্তি উত্তর ধলাপাড়া আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।মঙ্গলবার ৫মার্চ এ কারাদন্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান চলতি বছরের ১৪ ফেব্রয়ারী অনুষ্ঠিতব্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই সহকারী শিক্ষক মোহাম্মদ আবু আসলাম (৪৫) একটি চক্রের মাধ্যমে প্রশ্ন পত্র পেয়ে যায়। পরে প্রশ্নের উত্তর লিখে মোবাইলে ছেলের জন্য পরীক্ষার হল রমে ভিতরে সরবরাহ করার সময় বিষয়টি নজরে আসে।

এ সময় শিক্ষক কে চ্যালেঞ্জ করে মোবাইল দেখাতে বলা হয়। তার হাতের মোবাইল জব্দ করে হোয়াটসঅ্যাপ খোলার পর পরীক্ষার সমস্ত উত্তর পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষায় নকল সরবরাহ অপরাধে তাকে ২ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এমন কি এই চক্রের সাথে জ্বড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর তৎপরতা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy