ছিনতাইকারীর কবলে ভ্যান হারানোর শোকে কিশোরের আত্মহত্যা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে ভ্যান ৩ দিন পর শোকে প্রাণ গেল কিশোরের।বুধবার সন্ধায় তার বাড়ি থেকে মোরছালিন

2024-03-06T18:47:25+00:00
2024-03-06T18:47:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছিনতাইকারীর কবলে ভ্যান হারানোর শোকে কিশোরের আত্মহত্যা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৪৩)
X

ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে ভ্যান ৩ দিন পর  শোকে প্রাণ গেল কিশোরের।বুধবার সন্ধায় তার বাড়ি থেকে মোরছালিন মিয়া (১৪) নামে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মর্মান্তিক র্ঘটনাটি  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্রি গ্রামে ঘটেছে। হতদরিদ্র ভ্যানচালক কিশোর ওই গ্রামের মুনির মিয়ার পুত্র। 

গ্রামবাসী সুত্রে জানা গেছে, হতদরিদ্র ভ্যান চালক মোরছালিন ভ্যান চালিয়ে সংসার চালাত। গত ৩রা মার্চ রবিবার সকালে মোরছালিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সে ঐদিন সন্ধ্যার পর ছিনতাইকারীদের কবলে পড়ে ভ্যানটি হারিয়ে ফেলে। ভ্যান হারিয়ে মোরছালিন বাড়িতে আসলে পরিবারের লোকজন তাকে গালমন্দ করে। এতে ভ্যান হারানোর শোক এবং পরিবারের সদস্যদের গালমন্দ শুনে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দুঃখে কষ্টে এবং অভিমানে বুধবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ পরিদর্শক শওকত হোসেন জানান, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি । পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিবারের অনাপত্তি থাকায় লাশ ময়না তদন্ত না করেই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy