ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভান্ডারিয়া

2024-03-06T19:06:45+00:00
2024-03-06T19:06:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভান্ডারিয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মাহামুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিশয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না প্রমূখ।

সভায় ভান্ডারিয়ায় প্রথম পতাকা উত্তলন কারী, ততকালীন ছাত্রলীগের সভাপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নেজামুল হক নান্না, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বেপারি,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আলমগীর হোসেন সিকদার ও প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান কে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সনে ৬ মার্চ বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা নামিয়ে ভান্ডারিয়ায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy