চাঁপাইনবাবগঞ্জে পাট দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসন ও

2024-03-06T20:07:42+00:00
2024-03-06T20:07:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পাট দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। 

সকালে কালেক্টরেট চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়। সেটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, ভারপ্রাপ্ত জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কেএম কাওছার হোসেন, নবাব অটো রাইস মিলের মালিক আকবর আলী, পাটজাত পণ্য ব্যবসায়ী মো. সেলিম রেজা প্রমুখ।

আলোচনা সভায় পাট পণ্যের ব্যবহার ও চাহিদা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বক্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy