মহিউদ্দিনের প্রার্থীতা বাতিল মর্মে রিটার্নিং অফিসারের চি‌ঠি

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের প্রার্থীতা কেন বাতিল করা হবেনা মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে

2024-03-06T21:08:57+00:00
2024-03-06T21:08:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী পৌর-নির্বাচন
মহিউদ্দিনের প্রার্থীতা বাতিল মর্মে রিটার্নিং অফিসারের চি‌ঠি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:০৮ পিএম   (ভিজিট : ১৯১)
X

পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের প্রার্থীতা কেন বাতিল করা হবেনা মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা খান আ‌বি শাহানুর খান। আচরণ‌বি‌ধি লঙ্ঘ‌নের সু‌নি‌র্দিষ্ট অ‌ভি‌যো‌গের ঘটনায় কারণ দর্শা‌নো এ নো‌টিশ দেয়া হ‌ঢে‌ছে।

বুধবার (৬ মার্চ) ‌শেষ বিকা‌লে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান মেয়র ম‌হিউ‌দ্দিন‌কে নো‌টিশ প্রদান ক‌রেন। নো‌টি‌শে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে যে, পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনার সন্তোষজনক জবাব দিতে না পারলে ‌মেয়র প্রার্থী ম‌হিউ‌দ্দিন আহ‌মে‌দের প্রার্থীতা বাতিল করা হ‌বে।

জেলা রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য়ের ১৭৭নং স্মার‌কে ম‌হিউ‌দ্দিন‌কে উ‌দ্দেশ‌্য ক‌রে  উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে যে,  উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১ (২) অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাইবে না। উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকবৃন্দ গত ০৫ মার্চ, ২০২৪ইং তারিখ আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় আচরণ বিধি ১১ (২) লঙ্ঘন করে মিছিল ও শো-ডাউন করেছেন। যার ভিডিও ক্লিপ সংযুক্ত রয়েছে।

এমতাবস্থায় আপনার কর্মী সমর্থক কর্তৃক আচরণ বিধি লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের সুপারিশ করা হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।

জানতে চাইলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান জানান, মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের ভিডিও সহ অভিযোগ পেয়েছি। সে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে উক্ত নো‌টি‌শের জবাব স‌ন্তোষজনক নাহ‌লে তার প্রার্থীতা বা‌তি‌লের জন‌্য নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত দেয়া হবে। তখন কমিশন সিদ্ধান্ত নিবে। তখন তার সিদ্বা‌ন্তে ম‌হিউ‌দ্দি‌নের প্রার্থীতা বাতিল হতেও পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy