লালমনিরহাটে পুকুর খননের সময় মিলল মর্টারশেল
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম (ভিজিট : ১৫৯)

X
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা বিদ্যালয়ের পাশে মুন্সিপাড়া এলাকায় ঈদগাহ মাঠের জন্য পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত মর্টার শেল দেখতে পায় শ্রমিকরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে।