মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

সরকার ঘোষিত মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

2024-03-07T13:19:49+00:00
2024-03-07T13:19:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১:১৯ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

সরকার ঘোষিত মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।


বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে এই কর্মকাণ্ড করা হয়। বাজার মনিটরিং এবং বিক্রেতাদের পণ্যদ্রব্যের দাম বেড়ে না যায় এবং ভেজাল পণ্য না দেয়া হয় এই ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী।


মনিটরিংকালে মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: হাছান মাহমুদসহ পুলিশ সদস্য ও বাজার ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়ার বিষয়ে এবং ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এইসব নির্দেশনা যদি কেউ অমান্য করে তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy