চাঁদপুরে ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর

2024-03-07T13:56:58+00:00
2024-03-07T13:56:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১:৫৬ পিএম   (ভিজিট : ১১৯)
X

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৬জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বুধবার (৬ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন-নাজমুল হাসান (২৩), মো. আসলাম (২৫), মো. আব্দুর রশিদ (৫৮), মো. সুজন (১৯), মো. ইউসুফ (২০), মো. রুবেল মিজি (২৪), মো. মাসুম (২৩), মো. জুয়ের মিজি (২৮), বিল্লাল হোসেন (২২), মো. মেয়াজিব (২১), মাসুদুর রানা (১৯)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- মো. মাইনুদ্দিন (১৫), মো. হৃদয় (১৪), মো. মাহিম (১৫), মো মমিন (১৫), হৃদয় (১৪) ও আল-আমিন (১০)। এসব জেলেদের বাড়ী মুন্সীগঞ্জ, চাঁদপুরের মতলব উত্তর ও সদরের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সন্ধ্যায় সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলাচর ও চিরাচর নামক স্থান থেকে এসব জেলেদের জাটকা ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২হাজার ৯০০ মিটার কারেন্টজাল, ২টি মাছ ধরার কাঠের নৌকা ও ৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং জব্দকৃত নৌকাগুলো নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy