বেরোবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বেরোবি প্রতিনিধি

সারাবাংলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মযার্দায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৭

2024-03-07T13:58:44+00:00
2024-03-07T13:58:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেরোবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ১২১)
X

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মযার্দায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৭ মার্চ, ২০২৪) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। 

পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে পাকিস্তান শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন। তিনি বলেন, ঐতিহাসিক এই ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চ‚ড়ান্ত প্রেরণা। ঐতিহাসিক এই ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত অলিখিত ভাষণ।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী। বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ আনোয়ারুল আজিম আলোচনা সভাটি সঞ্চালনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy