প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২:৩৫ পিএম (ভিজিট : ৪০৪)

X
নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের তার নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিম পাড়া বড় বাড়ির আবুল কালামের স্ত্রী তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাতিজা ইয়াকুব আলী বলেন, বুধবার বিকালে থেকে আমার চাচীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করেছি হয়তো মেয়ের বাড়িতে গিয়েছে। তাই তেমন খোঁজাখুজি করি নাই। আজ সকালে খবর পায় কিচ্ছা লডি খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলার কালিকচ্ছ বিশুতারা গ্রামে গিয়ে কিচ্ছালডি খালের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।