মানিকছড়িতে পৃথক অভিযানে মদসহ আটক ৪

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে ৫০লিটার মদ, একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেলসহ ৪মাদক পাচারকারীকে আটক করা

2024-03-07T15:43:59+00:00
2024-03-07T15:43:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে পৃথক অভিযানে মদসহ আটক ৪
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২১৯)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে ৫০লিটার মদ, একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেলসহ ৪মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার(৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় অভিযান চালায় থানার উপ-পরিদর্শক মো: আওলাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স হাটহাজারীর এলাকার প্রদীপ কান্তি নাথ(৩০), পিতা- প্রফুল্ল কুমার নাথ ও চন্দন নাথ(২২) পিতা- মিলন নাথকে  আটক করে।

অপর অভিযানে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের স্বাগত একাকায় ২০লিটার চোলাই মদসহ একটি মোটরসাইকেল নিয়ে ২পাচারকারী খাগড়াছড়ি সদরের শ্রী ইমন দাশ(৩২) পিতা- অনিল কুমার নাথ ও মাদল বড়ুয়া(৩২), পিতা- রবীন্দ্র লাল বড়ুয়াকে আটক করেন উপ-পরিদর্শক ঝন্টু চন্দ্র দে। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ইকবাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy