চট্টগ্রামে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে নিয়মিত

2024-03-07T16:11:06+00:00
2024-03-07T16:11:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৪:১১ পিএম   (ভিজিট : ৪৩১)
X

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে নিয়মিত এই আয়োজনটি এবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম নগরীতে। 

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। ইতিপূর্বে সাতবার রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করা হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ বেলা তিনটার কিছু সময় পর এই কনসার্ট শুরু হয়। চট্টগ্রামের ব্যান্ড তীরন্দাজের সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় এবারের জয় বাংলা কনসার্ট। এরপর স্টেইজে পারফর্ম করছে (বেলা ৩টা ৪৫ মিনিটে) চট্টগ্রামের আরেক ব্যান্ড দল কার্নিভাল।

দুপুরের পর থেকে রোদ মাথায় নিয়ে অনুষ্ঠানস্থলে লোকসমাগম বাড়তে থাকে৷ পূর্ব নির্ধারিত গেইট দিয়ে নির্দ্দিষ্ট টিকেট প্রদর্শন করে বিনামূল্যে কনসার্টটি উপভোগ করা যাচ্ছে।  আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবারের মতো এবারও জয় বাংলা কনসার্টে নারীদের জন্য বিশেষ একটি প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে এম এ আজিজ স্টেডিয়ামে যেন তরুণেরা কনসার্টটি নিরাপদভাবে এবং স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামে প্রথমবারের মতন আয়োজিত জয় বাংলা কনসার্ট মাতাতে থাকছে দেশের জনপ্রিয় সব ব্যান্ড দল। ইয়াং বাংলা তাদের অফিসিয়াল পেজ থেকে যেসব ব্যান্ড দলের নাম ঘোষণা করেছে, তারা হলো আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল ও লালন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy