প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৪:৩৭ পিএম (ভিজিট : ১৭২)

X
জেলার সদরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ২ টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে রোজ গার্ডেন ফুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী তরুন ওরফে আরিফ ওরফে আকাশ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পৌর হাজিপুর গ্রামের খালাসী বাড়ির আবুল কালামের ছেলে। এসময় সিফা ইয়াসমিন (২৭) নামে আরেক মাদক কারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি কক্সবাজার জেলা সদরের উত্তর হাজিরপাড়া গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি তরুণকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে। সিফা ইয়াসমিন নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। আটক মাদক কারবারি তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামী ধরতে অভিযান অব্যাহত আছে।