ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ,পুরস্কার বিতরণী ও আলোচনা

2024-03-07T16:50:35+00:00
2024-03-07T16:50:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ২০৩)
X

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৭ই মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য বিভাগ,উপজেলা আওয়ামীলীগ,পল্লী বিদ্যুৎ সমিতি,ডোমার মহিলা ডিগ্রী কলেজ ও নেসকো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও শেখ মুজিবুর রহমানের আত্মার মঙ্গলার্থে দোয়া মোনাজাত করা হয়। এর পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ,উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,আব্দুল মালেক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমশের আলী প্রমূখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy