ময়মনসিংহ সিটি নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

আর মাত্র একদিন পরেই শানিবার ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট। আজ রাতে শেষ হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা কার্যক্রম।

2024-03-07T18:52:16+00:00
2024-03-07T18:52:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহ সিটি নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ১১৭)
X

আর মাত্র একদিন পরেই শানিবার ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট। আজ রাতে শেষ হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা কার্যক্রম। সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের লক্ষে চলছে সব ধরণের প্রস্তুতি কার্যক্রম। শেষ সময়ে এসে ভোটারদের মনবাগানোর পাশাপাশি নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মাঝে চলছে নানা বিচার-বিশ্লেষণ।

নির্বাচনী বিধি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণ। এর আগে শেষ মুহূর্তের প্রচারে দিনভর ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। মিছিল, শোডাউন, গণসংযোগ ও সমাবেশসহ প্রার্থীরা ভোটারদের কাছে শেষ মুহূূর্তে আরেকবার ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন। ছক কষে ওয়ার্ড, পাড়া ও মহল্লা থেকে শুরু করে পরিবার ও ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছেন এ সময় প্রার্থীরা। এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানসহ দিয়েছেন নানান প্রতিশ্রুতি। প্রার্থীদের কেউ একবার, কেউবা শেষবারের মতো এলাকাবাসীর সেবা করার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার দেখা গেছে প্রার্থীদের পক্ষে এজেন্ট নির্ধারণ করাসহ ভোটকেন্দ্রগুলোকে ঘিরে ভোটের দিন মাঠে কাজ করার জন্য প্রার্থীরা কর্মী ঠিক করাসহ শেষ মূহুর্তের নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে কাজ করছেন প্রার্থী কিংবা প্রার্থীর প্রধান এজেন্টরা। প্রার্থীদের নির্বাচন পরিচালনা ক্যাম্পগুলোতে বৃহস্পতিবার দিনভর কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে। প্রার্থীদের সমর্থনে দিনভর খন্ড খন্ড মিছিল হয়েছে। দুপুর গড়াতেই পুরো সিটি এলাকা জুড়ে মিছিলের নগরীতে পরিনত হয়।

বিভিন্ন স্থানে চা স্টল, কপি হাউস, মোড়ের দোকান, রেস্টুরেন্ট, বাজার, পার্ক, যানবাহন বিভিন্ন জনসমাগম স্থানে লোকজনকে সিটির ভোট নিয়ে নানান ধরণের আলাপ-আলোচনা করতে দেখা গেছে। সব স্থানেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শনিবারের সিটি ভোট। কে হতে পারে মেয়র, কে কাউন্সিল আর কে-ই বা হবেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবসব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে মেয়র পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়া সদ্য পদত্যাগি মসিকের প্রথম মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. ইকরামুল হক টিটুই প্রচার-প্রচারণায় এগিয়ে থাকার পাশাপাশি ভোটের আলোচনায়ও আছেন শীর্ষে। তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন আরেক আওয়ামীলীগ নেতা হাতি প্রতীকের প্রার্থী এডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু। তবে শেষ পর্যন্ত ভোটাররা সাবেকই আস্থা রাখতে পারেন। সেই ক্ষেত্রে শেষ হাসি ইকরামুল হক টিটুই হাসতে পারেন বলে ধারনা করছেন ইলেকশন বিশ্লেষক মহল।

নির্বাচনের শুরু থেকে অদ্যাবধি জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেসামুল আলম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নানা আলোচনা-সমালোচনার জন্মদিয়ে চললেও ভোটের ক্ষেত্রে শেষ পর্যন্ত কতখানি প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

বৃহস্পতিবার মেয়র পদের প্রার্থী মো. ইকরামুল হক টিটু(দেয়াল ঘড়ি), এডভোকেট সাদেকুল হক খান টজু মিল্কি( হাতি) ও এহতেসামুল আলম (ঘোড়া) প্রার্থীদের পক্ষে নগরীতে মিছিল-মিটিং হয়েছে। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। পিছিয়ে ছিলেন না কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীরাও। তারা নিজ নিজ এলাকায় মিছিল মিটিং গণসংযোগ করেছেন।

তফসিল ঘোষণার পর থেকে প্রচারে থাকা প্রার্থীরা জানান, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। জয়ের ব্যাপারে সবাই শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। ভোটাররা জানান প্রত্যেক প্রার্থীই একাধিকবার তাদের কাছে ভোট চাইতে এসেছেন। বিচার বিবেচনায় এদের মধ্যে যাদের যোগ্য ও ভালো মনে করবেন এবং আস্থা রাখা যায় এমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে বিজয়ী করবেন। একইসঙ্গে স্থানীয় ভোটাররা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ।

এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮ কেন্দ্রে ভোট হবে ইভিএমে। ময়মনসিংহ সিটির ৩ লাখ ৩৬ হাজার ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy