প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৬:৫৬ পিএম (ভিজিট : ১০৯)

X
ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত অবস্থায় হুক ছিঁড়ে পিছনের দুই বগি রেখেই চলে গেছে বিজয় এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (৭ মার্চ) পৌনে ৪ টার দিকে গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগনাল এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর স্টেশনে ঢুকার আগে আউটার সিগনাল এলাকায় এই ঘটনায় ঘটে। তবে, চট্টগ্রাম-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক আছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিক বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর বাস স্টেশনের আউটার সিগনাল এলাকায় আসতেই পিছনের দুটি বগির হুক ছিঁড়ে আলাদা হয়ে যায়। অল্প কিছুক্ষণের মাঝেই ঠিক হয়ে যাবে।