প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:০৪ পিএম (ভিজিট : ১৮৫)

X
গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় বিভিন্ন অপরাধে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান অদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশন অঞ্চল- ১ এর নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর অপরাধে মা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স না থাকায় জমজম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রাস্তা দখল করে দোকান বসানোর অপরাধে জিলানী ট্রেডিং কর্পোরেশন, মেসার্স জিম জান্নাত এন্টারপ্রাইজ, মেসার্স সততা ট্রেডার্স, মেসার্স মতিন এন্ড সন্সসহ মোট ১৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি কর্পোরেশন অঞ্চল- ১ এর নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, সিটি কর্পোরেশনের জমিতে নির্মিত সোনাভান শপিং কমপ্লেক্স ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ব্যবসায়িদের করা সতর্ক করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে না নিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার হবে।
এছাড়াও ভবিষ্যতে কেউ যেন রাস্তা দখল করে দোকান না বসাতে পারে তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সামনে রমজান মাসে অসাধু ব্যবসায়িরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।