প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:১৩ পিএম (ভিজিট : ১৪০)

X
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ২০২৩ /২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার সয়না রঘুনাথপুর ও আমরাজুরী ইউনিয়নের ২০ জন জেলেকে দুটি করে মোট ৪০টি ছাগল, ছাগল রাখার ঘর ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ।