প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:২৯ পিএম (ভিজিট : ১৫৬)

X
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এর নেতৃত্বে র্যালি বের করা হয় এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, জেলা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এদিকে দিবসটিকে ঘিরে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও এর সহযোগী অংগসংগঠনগুলো আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।