রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে তাহাজুল ইসলাম নামে এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের

2024-03-07T19:32:36+00:00
2024-03-07T19:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৬০)
X

রাজবাড়ীতে তাহাজুল ইসলাম নামে এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। 

তাহাজুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের আঃ হাকিম মন্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।  

মামলা সুত্রে জানাগেছে, ২০১৫ সালের ২২ আগস্ট রাত সোয়া ৯টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা বাসস্ট্যান্ড এলাকার অদুরে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, এসআই কামাল হোসেন ভূইয়া।  

রাজবাড়ী জজ কোর্টের পিপি এ্যাড. উজির আলী শেখ বলেন, মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy