গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি

সারাবাংলা

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।শুক্রবার

2024-03-08T15:15:11+00:00
2024-03-08T15:15:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ২৯০)
X

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গঙ্গাচড়া উপজেলা পরিষদ থেকে সকাল  ১০:৩০ টায় র‍্যালী  শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। কোনও কোনও দেশে নারী শ্রমিক দিবস হিসেবেও দিনটি পালিত হয়।  

নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাতে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল,  সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,মডেল থানার প্রতিনিধি সাব ইন্সপেক্টর জনক, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতারসহ প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন,বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy