দুর্গাপুরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে প্রদীপের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

শেষ সম্বল বাবার ভিটা। সেখানেই পলিথিনে মুড়ানো ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস,কিন্তু ঘরের ভিতর রাত কাটানোর মতো নেই

2024-03-08T15:19:23+00:00
2024-03-08T15:19:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে প্রদীপের
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৩:১৯ পিএম   (ভিজিট : ২৬৬)
X

শেষ সম্বল বাবার ভিটা। সেখানেই পলিথিনে মুড়ানো ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস,কিন্তু ঘরের ভিতর রাত কাটানোর মতো নেই কোন বিছানাপত্র। ঘুমাতে হয় ছনের বিছানায়। বৃষ্টি হলে সেই ঝুপড়ি ঘরে থাকা দুষ্কর। তবুও নিরম্নপায় হয়ে সেখানেই জীবন-যাপন করছেন ৭০ বছর বয়সী অসহায় বৃদ্ধ প্রদীপ কুমার সাহা।

নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর শহরের কুল্লাগড়া এলাকায় বসবাস বৃদ্ধ প্রদীপ কুমার সাহার। প্রায় ৪০ বছর আগে মারা গেছেন তার বাবা। ১৫ বছর আগে মা। তিন বোন ও দুই ভাই ছিল তারা।বোনরা থাকেন শশুর বাড়িতে আরেক ভাই নিখোঁজ দীর্ঘদিন ধরেই। এক সময় তাদের অনেক জমি-জমা ও এই ভিটাতেই বিশাল বাড়ি আর সুখের অভাব ছিলনা। কিন্তু এখন বাবার ভিটা ছাড়া কিছুই নেই। একটি বিদ্যালয় দেখাশুনা করতেন তাঁর বিনিময়ে তিন বেলা খেতে পারতো। প্রায় বছর খানিক আগে সেখান থেকে বিদায় করে দিলে শুরু হয় মানবেতর জীবন। প্রদীপ কুমার করেননি বিয়ে তাই জীবনের শেষ প্রান্তে এসে তাকে দেখার কেউ নেই। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাত পেতে যা আনে তা দিয়েই দুঃখ-কষ্টে অতিবাহিত হচ্ছে তার জীবন। কখনও কখনও না খেয়েও দিন পার করতে হয় তাঁর।

শুক্রবার সকালে সরেজমিনে গেলে পলিথিনের মোড়ানো ঝুপড়ি ঘরের ভেতরে শুয়ে থাকতে দেখা যায় বৃদ্ধ প্রদীপ কুমার সাহাকে। তিনি বলেন,এই ঘরেই থাকি আমি। মানুষ যা দেয় খাই। ঘর পাইলে একটা ভালা হইতো।

প্রতিবেশী ইরালাল রাজবর বলেন,প্রদীপ ধনী পরিবারের ছেলে ছিল। কিন্তু এখন আর কিছুই নাই। সে খুবই অসহায় জীবনযাপন করছে। সামনে বর্ষার সময়ে এই ঝুপড়ি ঘরে বসবাস করা কঠিন হয়ে পড়বে।

অপর প্রতিবেশী রীনা সাহা বলেন,রোদ বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ের বারান্দায় থাকতেন। এরপর সেখান থেকেও তাড়িয়ে দিলে মাসখানিক আগে এলাকাবাসীর সহযোগিতায় তার বাবার ভিটায় ছোট্ট একটি ঝুপড়ি ঘর করে দেওয়া হয়। বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে। তাই তার জন্য একটি ঘরের দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এম. রকিবুল হাসান বলেন,আমি খোঁজ নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy