শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ'-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী

2024-03-08T15:56:14+00:00
2024-03-08T15:56:14+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৯৭)
X

'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ'-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারো উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।

শিক্ষক নেতা জহর তরপদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান  মিতালী দত্ত, বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায়, গীতা গোস্বামী, পারভীন চৌধুরী প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy