বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮)ই মার্চ সকাল ১১ টায় জেলা

2024-03-08T16:23:40+00:00
2024-03-08T16:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ১১৮)
X

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮)ই মার্চ সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থা সমূহ এর আয়োজনে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) জুলফিকার আলী হায়দার, নারী নেত্রী অধ্যাপিকা শাহ্; সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও বিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy