কেন্দুয়ায় পুলিশের অগ্নি মহড়া অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের বাৎসরিক অগ্নি-মহড়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ মার্চ) সকালে কেন্দুয়া থানা প্রাঙ্গনে এঅগ্নিমহড়া ও কর্মশালার শুভ

2024-03-08T16:54:51+00:00
2024-03-08T16:54:51+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় পুলিশের অগ্নি মহড়া অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের বাৎসরিক অগ্নি-মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে কেন্দুয়া থানা প্রাঙ্গনে এঅগ্নিমহড়া ও কর্মশালার শুভ উদ্বোধন করেন, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী। 

এসময় সহকারি পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এবিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক পিপিএম এর নেতৃত্বে কেন্দুয়া থানার ভবন সমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাৎসরিক  অগ্নি মহড়া (জানুয়ারী-মার্চ)সম্পূর্ণ  করা হয়। 

কর্মশালায় অগ্নি-নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এসময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।

কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন,কেন্দুয়া থানার ভবন সমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাৎসরিক এঅগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।
 
এসময় পুলিশ পরিদর্শক(তদন্ত)সহ কেন্দুয়া থানার কর্মরত সকল অফিসার, ফোর্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy