প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৫:১৯ পিএম (ভিজিট : ১৬৭)

X
"নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস/২৪ইং উপলক্ষে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এক শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা শেষে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আকতার, সফল নারীদের মধ্যে শিক্ষক খায়রুন নাহার খেয়া, আমেরিকায় স্কলারশিপ পাওয়া ছাত্রী সাদিয়া ইয়াসমিন, ২০২৪ সালে নওগাঁ মেডিকেল কলেজে চ্যান্স পাওয়া ছাত্রী সীমা আকতার। আন্তর্জাতিক নারী দিবসে মোছা. মেরিনা আফরোজ কাহালু উপজেলা নির্বাহি অফিসার হিসেবে সুনামের সহিত কাজ করায় উপজেলাবাসীর পক্ষে থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।