২৭ বছরের চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ রিকশাচালকের পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে ২৭ বছর ধরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রিকশাচালক আবুল বাশারের পরিবারকে প্রায় ১ মাস ধরে অবরুদ্ধ

2024-03-09T15:14:10+00:00
2024-03-09T15:14:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৭ বছরের চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ রিকশাচালকের পরিবার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৩:১৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

লক্ষ্মীপুরে ২৭ বছর ধরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রিকশাচালক আবুল বাশারের পরিবারকে প্রায় ১ মাস ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। 

জানা গেছে, বাশারের জমিটি কেনার জন্যই এ ঘটনা ঘটিয়েছেন প্রতিবেশী মমিন উল্যা। এতে কোনভাবেই বাশারের পরিবারকে হাঁটার সুযোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। 

এদিকে যাতায়াতের পথ বন্ধ করার ঘটনায় ভুক্তভোগী আবুল বাশার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চন্দ্রগঞ্জ থানা ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। ইতিমধ্যে থানা পুলিশ ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাকলেও তাদের কার্যালয়ে যাইনি অভিযুক্ত মমিন উল্যা। 

ভুক্তভোগী বাশার গন্ধব্যপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে ও পেশায় রিকশা চালক। অভিযুক্ত মমিন উল্যা একই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। 

স্থানীয়রা জানায়, প্রায় ২৭ বছর আগে ঘটনাস্থলে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করে। তখন আশপাশে অন্য কারও ঘর বাড়ি ছিল না। পরবর্তীতের তার বাড়ির সামনে মমিন উল্যারা জমি কিনে। তারাও বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। ২৭ বছর ধরেই বাড়ি পশ্চিম দিক দিয়ে বাশারের পরিবার চলাফেরা করছে। মমিন ও বাশারদের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকায় দীর্ঘ কয়েকবছর ধরে কোন সমস্যা সৃষ্টি করা হয়নি। ৪ বছর আগে হঠাৎ করে মমিন তার জমির ওপর দিয়ে বাশারকে হাঁটতে নিষেধ করে। এরপরও মমিন ওই রাস্তায় চলাফেরা করতো। প্রায় ১ মাস আগে মমিন তার চলাচলের রাস্তায় বাঁশ ও জাল দিয়ে বেড়া দিয়ে দেয়। এতে বাশার তার পরিবার নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়েও কোনভাবেই মমিনের মন জয় করা সম্ভব হচ্ছে না। মমিন কারো কথাই শুনছে না। 

অটোরিকশা চালক আবুল বাশার বলেন, পথের জন্য মমিনের কাছ থেকে জমি কিনতে চেয়েছি, তিনি দিচ্ছেন না। পাশ্ববর্তী একজনের কাছ থেকে জমি কিনতে চাইলেও তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। মূলত মমিন আমার বাড়িটি কিনতে চাচ্ছে। আমি গরীব মানুষ, বাড়ি বিক্রি করলে একেবারেই নিঃস্ব হয়ে পড়বো। আমার পরিবারের ১০ জন সদস্য রয়েছে। সবাইকে নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছি। বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য ডিসি ও ইউএনওর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

অভিযুক্ত মমিন উল্যা বলেন, বাশারদেরকে আমার রাস্তা দিয়ে হাটতে দেবোই না। তারা আমার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ দিয়ে ভুল করেছে। আমাকে কষ্ট দিয়েছে। তাই তাদের হাঁটার সুযোগ দেওয়ার বিষয়টি কোনভাবেই সম্ভব না। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল বলেন, বাশারের পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে তিনবার অভিযুক্ত মমিন উল্যাকে ডাকা হয়েছে। কিন্তু মমিন একবারও আসেনি। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, অভিযোগপত্রটি এখনো আমি পাইনি। রোববার কার্যালয় গেলে অভিযোগপত্রটি পাবো আশা করি। এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy