রহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার কলেজ মোড়ে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

2024-03-09T16:12:05+00:00
2024-03-09T17:43:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:১২ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৪ ৫:৪৩ পিএম  (ভিজিট : ২৮১)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার কলেজ মোড়ে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে এক  কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

শনিবার ০৯ মার্চ সকালে ওই রোগাক্রান্ত গরুর মাংসগুলো জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটিতে পুঁতে  দেয়া হয়। অভিযুক্ত  কসাই কালাম রহনপুর পৌরসভার স্টেশন হঠাৎপাড়া  মহল্লার মৃত ইমরান আলীর ছেলে।

জানা যায়, মাংস বিক্রেতা কসাই কালাম রোগাক্রান্ত একটি গরু জবাই করে  বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে জানালে  তিনি দ্রুত ঘটনাস্থলে যান।

এ সময় কসাই জনসম্মুখে দোষ স্বীকার করলে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ ২০১১ এর  আইনের  ২২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা বলেন, খবর পেয়ে দ্রুত অভিযুক্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শনে যাই। সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাই কালামকে  অর্থদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে প্রায় ৭০ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেয়া হয়েছে।  আর কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি না করে  সে বিষয়ে উপজেলার সকল মাংস ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেয়া হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আলী বলেন, প্রত্যেক কসাই এর নিকট  আমাদের বার্তা রয়েছে পশু জবাই এর একদিন আগে  জবাইকৃত পশুটি নিয়ে এসে  সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যয়ন নিয়ে পরের দিন জবাই করতে হবে। এই নিয়ম অমান্য করলেই  তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy