প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:৩০ পিএম (ভিজিট : ১৯৭)

X
গাজীপুরের টঙ্গীতে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেত এন্ড কলেজে বার্ষিক ত্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রঙ্গণে এই অুনষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থীয় কমিটি সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের।
এতে আরো উপস্থিত ছিলেন, গভর্ণিং বডি সদস্য ওসমান আলী, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, রাখি সরকার, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব আজাহারুল ইসলাম বেপারী, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক ফোরামের সদস্য সচিব সাদুজ্জামান সাদু, কাজী মো. সেলিম, জুলাস খান, লিটন উদ্দিন সরকার প্রমুখ।