ঘাটাইল ক্লাব শিশুবৃত্তি পেল ৯৩ জন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ৯৩ জন শিক্ষার্থীকে ঘাটাইল ক্লাব শিশুবৃত্তি প্রধান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে

2024-03-09T16:37:17+00:00
2024-03-09T16:37:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইল ক্লাব শিশুবৃত্তি পেল ৯৩ জন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৭৯)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ৯৩ জন শিক্ষার্থীকে ঘাটাইল ক্লাব শিশুবৃত্তি প্রধান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা  পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমানুর রহমান খান রানা।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, লেখক ও গবেষক জুলফিকার হায়দার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, ও ঘাটাইল ক্লাবের উপদেষ্টা ইখলাক হোসেন খান শামীম। অনুষ্ঠান উদ্বোধন করেন ঘাটাইল ক্লাবের সভাপতি হারুন আর রশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ হাসান জাহান। 

বৃত্তি কমিটির আহবায়ক ছিলেন গোলাম মওলা। টাঙ্গাইলের ৮ টি উপজেলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মোট ৮০৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি দেয়া হয় ৯৩ জন শিক্ষার্থীকে। এতে মেধাবৃত্তি ৩৯ ও সাধারণবৃত্তি পেয়েছে ৫৪ জন। অনুষ্ঠান শেষে বৃপ্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিরা।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy