নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

‘কর্তব্যের তরে, করে গেল যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’ এই স্লোগানকে ধারণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ

2024-03-09T17:35:10+00:00
2024-03-09T17:39:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:৩৫ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৪ ৫:৩৯ পিএম  (ভিজিট : ২১০)
X

‘কর্তব্যের তরে, করে গেল যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’ এই স্লোগানকে ধারণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জসহ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে।

শনিবার সকাল সাটে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নগরীর বয়রা বাজার মোড় হতে শোভাযাত্রা শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। 

এরপর সেখানে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে মনুমেন্ট প্রাঙ্গণে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের জন্য দোয়া করে মোনাজাত করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক। এসময় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী খুলনা মেট্রোপলিটন পুলিশের ১৩ জন এবং খুলনা রেঞ্জ পুলিশের ২৩ জনসহ সর্বমোট ৩৬ জন পুলিশ সদস্য পরিবারেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৩য় এপিবিএন খুলনার কমান্ডিং অফিসার মো. মাসুদ করিম, আরআরএফ এর অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) নওরোজ হাসান তাদুকদার, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, নৌ পুলিশ সুপার মোহাম্মদ শরিকুল রহমান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, খুলনা রেলওয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কানাই লাল সরকার, ট্যুরিস্ট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম খুলনার সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম-সহ খুলনাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy